ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে খড়ের ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও ঘরের মালিক সুত্রে জানাযায়, বুধবার (৪ মার্চ) দিবাগত রাত প্রায় সাড়ে ১২ ঘটিকার সময় সমাজসেবক সুহেল আহমদ তালুকদার এর বাড়ীর খড়ের ঘরে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখে আশ-পাশের লোকজন এর শোরচিৎকারে এই বাড়ীর লোকজন ঘর থেকে বেড়িয়ে দেখতে পান তাদের খড়ের ঘরে আগুন জ্বলছে। এই পরিবার এর লোকজন আশপাশের লোকজন এর সহায়তায় আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করেন। ততক্ষণে এই ঘরে রক্ষিত গো-খাদ্য খড় ও ঘরের অনেকাংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এই দুর্ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
এ বিষয়ে ঘরের মালিক সুহেল আহমদ তালুকদার বলেন, ‘ঘটনার সময় আমি সিলেটে ছিলাম। ঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে বাড়ীতে এসে দেখি খড় সহ ঘরের অনেকাংশ আগুনে পুড়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের লোকজন এগিয়ে না আসলে আমার পুড়ো বাড়ীই আগুনে পুড়ে যেত।’
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্যই আমার ঘরে আগুন লাগলো হয়েছে। আমি প্রশাসনের শরণাপন্ন হবো।’
এই বিষয়ে জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন আগুন লাগার খবর পেয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।