প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬ ১৭:১৯ (রবিবার)
বাদাঘাট থেকে যুবক গ্রে ফ তা র: সাথে মিললো যা

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন বাদাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, শুক্রবার (৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ বাদাঘাট এলাকায় একটি চেকপোস্ট বসায়। এ সময় ভারতীয় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় কাভার্ড ভ্যান থেকে ১১ বস্তা ভারতীয় শাড়ি, ১৪ বস্তা ভারতীয় ক্লোপ জি ক্রীম, ৮৮টি শিশুদের চশমা, ৬০ প্যাকেট সুপার বেবি আইওয়ার চশমা এবং ৩০ প্যাকেট শিশুদের টনি বেবি চশমা উদ্ধার করা হয়।

এ সময় এয়ারপোর্ট থানাধীন মংলিরপাড় এলাকার খুরশেদের ছেলে সাদিকুর রহমান (২১) কে আটক করা হয়।

শনিবার (৭ মার্চ) সকালে আটক সাদিকুর রহমানকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করে। এ সময় গাড়ি থেকে শাড়িসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

তিনি আরও জানান, জব্দ করা ভারতীয় পণ্যের বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৯৬ হাজার ১৬০ টাকা।