ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুডকোর্টে ‘আর্লি বার্ডস ফিটনেস ক্লাব’-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) পবিত্র ১৬ রমজান বিকেল ৫টায় এই মাহফিলের আয়োজন করা হয়। এতে ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাস সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও রহমতের মাস। মুসলিম উম্মাহর জন্য অনন্য এই মাস বরকত ও নাজাতের বার্তা নিয়ে আসে। মাসব্যাপী রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এই সময়ে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম সাধনায় মশগুল থাকেন।
রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে সংগঠনের সদস্যরা সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।