সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে এক রেকার ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে ট্রাফিক সার্জেন্ট মো. আলম একটি মোটরসাইকেল (রেজি: সিলেট-হ-১৫-৮৫০৯) কাগজপত্র না থাকার কারণে রেকার করেন। পরবর্তীতে ড্রাম্পিংয়ের দায়িত্বে থাকা রেকার ড্রাইভার লিটন মিয়া (২২) মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে না নিয়ে অসৎ উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যান।
পরবর্তীতে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে এবং লিটন মিয়াকে শনিবার (৭ মার্চ) বিকেলে মেন্দিবাগ পয়েন্ট থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩৮১/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। লিটন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মো. সাহাব উদ্দিনের ছেলে। বর্তমানে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা আ/এ, ১৮/২ নূর কটেজে বসবাস করে আসছেন।
পুলিশ জানিয়েছে, ট্রাফিক বিভাগের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার জন্য এমন অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।