প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ ২২:৪৮ (সোমবার)
বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় আগামীকাল থেকে বন্ধ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত জরুরি। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন ও পবিত্র রমজান উপলক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার সাশ্রয়ী এবং দায়িত্বশীল হতে হবে।

নির্দেশনায় মূল নির্দেশগুলো হলো:

দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা এবং জানালা ও দরজা খোলা রাখা।

বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করা।

অফিস চলাকালীন অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করা।

এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা।

অফিসের পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনার বন্ধ করা নিশ্চিত করা।

অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং গাড়ির ব্যবহার সীমিত রাখা।

শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোকে সকল নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।