প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ ২৩:১০ (সোমবার)
সৌদি আরবের মধ্যাঞ্চলে হামলায় বাংলাদেশিসহ নি হ ত ২

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মধ্যাঞ্চলে রোববার (৮ মার্চ) একটি হামলায় দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি নিশ্চিত করেছে, নিহতদের একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয়।

হামলার পেছনের দায় স্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। তারা পূর্বেই জানিয়েছিল, সৌদির আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রবিবারের প্রাণহানির ঘটনাটিও মূলত আল-খারজ এলাকায় ঘটেছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক হামলার পর এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর, ইরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।

তবে সাম্প্রতিক হামলায় সরাসরি সৌদি অঞ্চলের লক্ষ্যবস্তুতে কতটা ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এছাড়া, মঙ্গলবার ইরান সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেটেও ড্রোন হামলা চালিয়েছিল।