সিলেট নগরীর সুরমা বাইপাসে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি যাত্রীবাহি বাস থেকে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেছে। এ ঘটনায় বাসে থাকা চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ থানার দক্ষিণ রামেরকান্দা শাক্তা এলাকার মো. রাশেদ (২১), শাক্তা মধ্যপাড়া এলাকার আবু কালাম পিএল (২৬), মো. পাবেল মিয়া (৩১) ও শাক্তা চৌধুরীপাড়া এলাকার তপন মন্ডল (৩০)।
পুলিশ জানিয়েছে, বুধবার (১১ মার্চ) সকালে শাহপরাণ থানাধীন সুরমা বাইপাসে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-৮০৩৪ রেজিস্ট্রেশন নম্বরের ‘টোয়া এন্টারপ্রাইজ’ নামক বাস থেকে বিদেশি মদসহ চারজনকে আটক করা হয়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।