ছবি: সংগৃহীত
সিলেটের বহুল প্রচারিত ‘দৈনিক বিজয়ের কণ্ঠ’ পত্রিকার পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নগরের ছোটমণি নিবাসের শিশুদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জে. এ কাজল খানের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আব্দুল খালিক এবং নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনায় সম্মানিত অতিথি ছিলেন ও বক্তব্য দেন, ইবনে সিনা হাসপাতাল লিমিটেড সিলেটের চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র (১) ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সমাজসেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক আব্দুর রফিক, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড’র সিলেট বিভাগীয় ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন খন্দকার, ইবনে সিনা হাসপাতাল লিমিটেড সিলেটের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রব্বানী হোসেন, ব্লু-ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শাহেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোঃ মাসুদ মিয়া, সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ কামরুজ্জামান জুবের।
বিজয়ের কণ্ঠ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন- নিজস্ব প্রতিবেদক ইসমাইল আলী টিপু, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন ও সুলেমান সিদ্দিকি-সহ বিজয়ের কণ্ঠ পরিবারের প্রতিনিধি ও সংবাদদাতাগণ।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মোঃ সালেহ আহমদ।
বিজয়ের কণ্ঠ’র প্রতি শুভ কামনা জানান রসমেলা ফুড প্রোডাক্টস সিলেটের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আহমদ।
সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিজয়ের কণ্ঠ’র এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে ছোটমণি নিবাসের শিশুদের প্রতি আরও যত্নবান হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।