ছবি: সংগৃহীত
ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দক্ষিণ সুরমার মোগলাবাজারস্থ আলিয়া ক্যাফেতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ শামসুজ্জামানের পরিচালনায় এবং উপজেলা সভাপতি মাওলানা শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য দেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান নোমান।
বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণ শাখার সমাজসেবা সম্পাদক মাওলানা শরিফ আহমদ শাহান, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি এম রেজাউল করিম রাজু, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা এনামুল হক, দাউদপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আমিনুর রহমান ও বদরুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ইকবাল আহমদ, সাবেক ছাত্র জমিয়ত নেতা জামিল আহমদ, উপজেলা শাখার প্রচার সম্পাদক শরিফ আহমদ তালহা, জেলা শাখার সদস্য হাফিজ সাইম আহমদসহ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।