ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অভিযান চলিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮টি নৌকা জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় তাহিরপুর থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জানাযায়, তাহিরপুর থানার (এসআই) পংকজ দাশ ও মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকুশ টিম যাদুকাটা নদীতে অভিযান চালায় এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি স্টিলবডি নৌকা ও ৬টি শেভ নৌকা জব্দ করা হয়। জব্দকৃত স্টিল বডি ও শেভ নৌকা আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫৮ হাজার টাকা।
তবে অভিযানের সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, যাদুকাটা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে স্টিল বডিসহ শেভ নৌকা জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।