ছবি: সংগৃহীত
ঈদ মানেই আনন্দ, উৎসব আর সংগীতের বিশেষ আয়োজন। সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ ব্যান্ড শো প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
দুই পর্বে সাজানো এই আয়োজনে প্রথম পর্বে থাকবে জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ–এর একক পরিবেশনা ‘পথচলা’। এ পর্বে ব্যান্ডটি তাদের বহুল শ্রোতাপ্রিয় আটটি গান পরিবেশন করবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।
অন্য পর্বে ‘রক কার্নিভাল’ শিরোনামে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর এবং তরুণ। এ পর্বে প্রতিটি ব্যান্ড দুটি করে গান পরিবেশন করবে। ‘রক কার্নিভাল’ অংশটির প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।
ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে এই ব্যান্ড শো। জনপ্রিয় ব্যান্ডগুলোর প্রাণবন্ত পরিবেশনায় ঈদের আনন্দময় সন্ধ্যা আরও উচ্ছ্বাসময় হয়ে উঠবে বলে আশা করছেন সংগীতপ্রেমীরা।