প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ ২২:২৫ (সোমবার)
বর্ষার আগেই বিচ্ছিন্ন বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সিলেটে গত শনিবার ৭৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে কিশোরগঞ্জের নিকলীসহ কয়েক জেলায় ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অফিস জানিয়েছে, মাসের বাকি দিনগুলোতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই ধরনের বিচ্ছিন্ন বৃষ্টি সাধারণত বর্ষা আসার পূর্ব মুহূর্তে দেখা দেয়।

এছাড়া আগামী সপ্তাহ থেকে দেশের দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।