প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ১২:৪৭ (মঙ্গলবার)
সিলেটে বসতঘরে মিলল নারীর হাত-পা বাঁধা লা*/শ

সিলেটের হবিগঞ্জে নিজ ঘরের ভেতর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে সোমবার (১৬ মার্চ) নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বজনরা ঘরের ভেতর তার হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন জড়ো হন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চুরি বা পূর্বশত্রুতার কোনো বিষয় জড়িত আছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি