প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ১৪:৩৩ (মঙ্গলবার)
সিলেটের কাছাকাছি ভারত সীমান্তবর্তী এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টা ৮ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের থৌবাল এলাকার পূর্ব দিকে প্রায় ৪২ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৪।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল সিলেট থেকে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে বলে জানা গেছে। এর গভীরতা ছিল প্রায় ৯৪ দশমিক ১ কিলোমিটার।
সিলেটসহ আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।