প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ ১৬:৩৩ (শনিবার)
চুনারুঘাট সিএনজি শ্রমিক ইউনিয়নের ঈদ উপহার বিতরণ

চুনারুঘাট উপজেলা সদর সিএনজি শ্রমিক ইউনিয়নের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিশেষ ঈদ বোনাস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকা শ্রমিকদের মধ্যে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চুনারুঘাট উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মান্নান রুমন, বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান এবং চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর হোসেন।

এছাড়াও চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শাহিনুজ জামান শাহিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুস শহিদ (টিপু) এর নেতৃত্বে শ্রমিকদের মধ্যে এই ঈদ বোনাস বিতরণ করা হয়। এ সময় তারা শ্রমিকদের জন্য আরো ভালো কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ঈদের আনন্দে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

এ বছরের ঈদ উপহারে শ্রমিকদের মধ্যে ২ লাখ টাকার বোনাস বিতরণের মাধ্যমে সিএনজি শ্রমিক ইউনিয়ন তাদের শ্রমিকদের প্রতি তাদের ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করেছেন।

এমন উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। শ্রমিকরা তাদের খুশি প্রকাশ করে বলেন, '

এই উপহার আমাদের ঈদের আনন্দকে আরও সম্পূর্ণ করেছে। আমাদের শ্রমের সঠিক মূল্যায়ন ও উৎসাহিত করার জন্য ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞ।"

ঈদ বোনাস বিতরণের মাধ্যমে শ্রমিকদের প্রতি ইউনিয়নের সেবা ও সহানুভূতির এক নতুন অধ্যায়ের সূচনা হলো।