ছবি: সংগৃহীত
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সরকারি চাকরি থেকে অপসারণ করেছে সরকার।
বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
অপসারিত কর্মকর্তারা হলেন- সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব শিক্ষানবিশ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
তবে তাদের অপসারণের নির্দিষ্ট কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।