প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ ২১:৪২ (শনিবার)
বিনা খরচে জর্ডানে ৫ হাজার নারী গার্মেন্টস অপারেটর নিয়োগ

ছবি: সংগৃহীত

সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে মোট ৫ হাজার দক্ষ ও স্বল্প দক্ষ নারী গার্মেন্টস মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

চাকরির বিবরণ:
পদের নাম: গার্মেন্টস মেশিন অপারেটর (নারী)
পদসংখ্যা: ৫০০০
কর্মস্থল: জর্ডান
চাকরির মেয়াদ: ৩ বছর (নবায়নযোগ্য)
বয়সসীমা: ২০–৩৫ বছর
কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা (ওভারটাইম সুবিধাসহ)

যোগ্যতা ও অভিজ্ঞতা:
প্রার্থীদের গার্মেন্টস সেলাই মেশিন পরিচালনায় দক্ষ অথবা স্বল্প দক্ষ হতে হবে।

বেতন ও সুবিধা:
মাসিক বেতন ১৩০ জর্ডান দিনার (প্রায় ২২ হাজার ১০০ টাকা)।
এছাড়া আবাসন, খাবার ও প্রাথমিক চিকিৎসা সুবিধা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। জর্ডানে যাতায়াতের বিমানভাড়াও কোম্পানি বহন করবে।

সাক্ষাৎকার ও পরীক্ষা:
আগামী ৩ এপ্রিল থেকে প্রতি শুক্রবার সকাল ৭টায় ধারাবাহিকভাবে নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ–কোরিয়া টিটিসি ও মহিলা টিটিসি, মিরপুর, ঢাকা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ নিয়োগের মাধ্যমে দেশের নারী কর্মীদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।