প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ১৯:১৩ (রবিবার)
ধানের চারা কাটা নিয়ে সংঘ’র্ষে নি/হ/ত ১, আ/হ/ত ১৫

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধানের চারা কাটা নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া ওই গ্রামের মরহুম আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল ও মছরব আলী প্রতিবেশী। শুক্রবার দুপুর ২টার দিকে ধানের চারা কাটাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হন বিল্লাল হোসেন। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।’