প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ১৯:২০ (রবিবার)
সিলেট বিভাগের স্থায়ী নাগরিকদের জন্য চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং এর আওতাধীন জেলাসমূহে বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগযোগ্য পদসমূহ হলো- হিসাবরক্ষক (২টি), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১১টি), রেকর্ড কিপার (১টি), গাড়িচালক (১টি), অফিস সহায়ক (৩টি) এবং অর্ডারলি (২টি)।

আবেদনকারীর বয়স ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরু হয়েছে ১ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ৩১ মার্চ ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

চাকরির বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের নির্ধারিত বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।