বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে।
ঢাকায় ইরানের দূতাবাসে বুধবার (১ এপ্রিল) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী জানিয়েছেন, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। তিনি বলেন, ৬টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন, যাতে বাংলাদেশিদের নিরাপদ ফেরত আনতে সহযোগিতা করা হয়। তবে তিনি উল্লেখ করেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে নিন্দা জানানো প্রয়োজন, যা ইরানের কাছে দুঃখজনক বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।