প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬ ১৬:৪৩ (বুধবার)
হঠাৎ মাথা ব্যথা? এগুলো হতে পারে কারণ ও স্বস্তি পাওয়ার উপায়

মাথা ব্যথা অনেকের জন্য সাধারণ হলেও কখনো কখনো এটি অসহ্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অনিয়মিত জীবনযাপন, খাদ্যাভ্যাস ও পরিবেশগত কারণ হঠাৎ মাথা ব্যথা বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ মাথা ব্যথার কিছু সাধারণ কারণ হলো:

তীব্র আলো ও শব্দ: অতিরিক্ত উজ্জ্বল আলো বা জোরে শব্দ মাথা ব্যথা তীব্র করতে পারে।

খালি পেটে থাকা: দীর্ঘ সময় না খেলে গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে, যা মাথা ব্যথার সূত্রপাত করে।

নিদ্রাহীনতা: পর্যাপ্ত ঘুম না হলে শরীর ক্লান্ত থাকে এবং মাথা ঝিমঝিম করা শুরু হয়।

রোদ ও সাইনাস সমস্যা: সাইনাস বা মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিরা রোদে বের হলে ব্যথা বেড়ে যেতে পারে।

সর্দি ও কফ: সর্দি থাকলে কফ জমে মাথা ভারী হয় এবং ব্যথা অনুভূত হয়।

মাথা ব্যথা কমানোর জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন:

বিশ্রাম: মাথা ব্যথা শুরু হলে আলো ও শব্দ থেকে দূরে, শান্ত ও অন্ধকার ঘরে বিশ্রাম নিন।
খাদ্যাভ্যাস: নিয়মিত সময়ে খাবার খান, যাতে পেটে গ্যাস বা ক্ষুধার কারণে ব্যথা না হয়।
রোদ থেকে সুরক্ষা: বাইরে বের হওয়ার সময় ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন।
ডাক্তারের পরামর্শ: ঘন ঘন মাথা ব্যথা হলে নিজে নিজে ব্যথানাশক ওষুধ না খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।