প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬ ২১:২১ (শনিবার)
সিনেমা দেখতে হলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনি গুলশানের বাসা থেকে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভার সিনেমা হলে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি প্রেক্ষাগৃহে পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী সরাসরি হলে গিয়ে ঈদের সিনেমাটি দেখছেন। এর মাধ্যমে দেশের সৃজনশীল নির্মাতা ও অভিনয়শিল্পীরা আরও অনুপ্রাণিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর।