ছবি: সংগৃহীত
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘আলেম-উলামার সঙ্গে বিএনপির সবসময়ই ভালো সম্পর্ক। সে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার। এছাড়া হযরত মহানবি (সা.) এর নির্দেশনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা হবে বলে আমাদের প্রধানমন্ত্রীর অঙ্গীকার।’
গোলাপগঞ্জ উপজেলার শীর্ষ আলেমদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাওলানা লোকমান আহমদ শায়খে তহিপুরী।
ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- শায়খুল হাদিস মাওলানা ইউসুফ খাদিমানী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন সুমন, মাওলানা ফয়েজ আহমদ আজহারী, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মাসুক আহমদ, মাওলানা মক্তার আহমদ, মাস্টার আজমল হোসেন চৌধুরী, হাফেজ মাওলানা আলী আহমদ এবং মাওলানা কবির আহমদ।
এছাড়া উপজেলার বিভিন্ন স্তরের আলেম-উলামা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথিকে উৎসর্গ করে মানপত্র পাঠ করেন পাঠ করেন মাওলানা আশরাফ আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের করেন মাহমুদুল হাসান।
এদিকে, সভায় আলেমরা বক্তব্যকালে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে তাদের রাখার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।