প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬ ১৫:০৫ (রবিবার)
যুক্তরাষ্ট্রে হাতুরি দিয়ে পি/টি/য়ে বাংলাদেশী নারীকে হ/ত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে এক বাংলাদেশি নারীকে হত্যা করেছে একটি ব্যক্তিগত হামলা। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে একটি গ্যাস স্টেশনে নিলুফার ইয়াসমিন পারভীন নামে ওই নারী আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ জানায়, সন্দেহভাজন অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০) গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে এটিএম মেশিন থেকে টাকা তুলতে ব্যর্থ হওয়ার পর রোলবার্ট জোয়াচিন নিলুফারকে টাকা দেওয়ার দাবি করেন। নিলুফার তাকে বলেন, “আপনি হয়তো ভুল পিন নম্বর দিয়েছেন, এটিএম মেশিন আমার নয়, আমি টাকা দিতে পারব না।” এরপর অভিযুক্ত কিছু না বলে চলে যান।

হামলার ঘটনার সময় বৃহস্পতিবার ভোরে নিলুফারের ব্যক্তিগত গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করেন রোলবার্ট। নিলুফার দোকান থেকে বের হওয়ার সময় তিনি ‘গিভ মি মাই মানি’ বলে চিৎকার করে হাতুড়ি ও চাকু দিয়ে শরীরে আঘাত করতে থাকেন। ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিলুফারকে উদ্ধার করে হাসপাতালে নেন।

নিহত নিলুফার ইয়াসমিন পারভীনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে এই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন এবং ১৬ ও ২০ বছরের দুটি কন্যা সন্তান রয়েছে।