প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬ ২১:২২ (রবিবার)
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারকে সিলেট হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ফ্রন্টের অভিনন্দন

সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হওয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একইসাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিজন কান্তি সরকারের এই নিয়োগ দেশের প্রশাসনিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

ফ্রন্ট নেতারা মনে করেন, এর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে এবং জাতীয় জীবনে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। এই নিয়োগের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি আদায় ও সম্প্রীতি আরও জোরদার হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন

অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক শ্রী সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, যুগ্ম-আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফণী, যুগ্ম আহ্বায়ক বাপ্পু দত্ত, সদস্য ঝলক আচার্য ও কনক কান্তি দাস।

এছাড়াও মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সুদীপ বৈদ্য, মহানগরের সদস্য সচিব রাজীব কুমার দে-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।