প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬ ২০:৫৭ (সোমবার)
সিলেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে মহানগর জামায়াতের সহমর্মিতা

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর ১১নং ওয়ার্ডের ভাতালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ বাড়ীটি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের সহমর্মিতা জানান। এসময় সাধ্যমত পাশের থাকার প্রতিশ্রুতি দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারী পারভেজ আহমদ, ১১নং ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল আলীম, সহ সভাপতি রফিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান ও জামায়াত নেতা রুমেল আহমদ প্রমূখ।

পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য পরীক্ষাস্বরুপ। বিপদে ধৈর্য্যধারণ করা মুমিনের কর্তব্য। অপরদিকে এক ক্ষতিগ্রস্থ ভাইয়ের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়ানো অপর মুমিনের দায়িত্ব। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। জামায়াত সব সময়ই ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাধ্যমত দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেই এর ধারা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত- গত ৭ই মার্চ নগরীর ভাতালিয়া এলাকায় বৈদ্যুতিক শর্ট-সাকিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।