প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬ ১৪:২৩ (মঙ্গলবার)
সিলেটে পুলিশের অভিযানে ধরা সেই দুই ছি/ন/তা/ই/কা/রী

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানার পুলিশ গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মহাজনপট্টি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে। শনিবার (৫ এপ্রিল) রাত প্রায় আড়াইটার দিকে এসআই মাসুদ আহমেদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, আটক করা হয়েছে সিলেট জেলার বিশ্বনাথ থানার কাজিরগাঁও এলাকার আব্দুল আহাদের ছেলে হাফিজুর রহমান (৩৩) এবং মৌলভীবাজার জেলার সদর থানার মীরপুর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে শাহীন আলী (৩৭)। শাহীন আলী বর্তমানে সিলেটের শিবগঞ্জ এলাকার সোনারপাড়া মহল্লায় বসবাস করছেন।

এসএমপি জানায়, হাফিজুর রহমান পূর্বে মাদক আইন ও হত্যার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় পরোয়ানা ও অভিযোগের তালিকায় ছিলেন। অন্যদিকে শাহীন আলী চুরির একটি পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ছিলেন।

কোতোয়ালী থানার কর্মকর্তারা জানান, নিয়মিত তদন্তে সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।