প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬ ২০:১৪ (শনিবার)
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসি এ ফলাফল প্রকাশ করে।

জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন।

এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল।