প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬ ২০:৩৩ (বুধবার)
বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন

ছবি: সংগৃহীত

আকস্মিক বাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভোজ্যতেলের সরবরাহ ও বিপনন পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন তিনি। 

এসময় তিনি বাজারের ডিলার,পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপনন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সাথেও তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা জানান, তারা চাহিদা দিয়ে তেলের সরবারাহ কম পাচ্ছেন। বাজারে ৫ লিটারের সরবরাহ একেবারে কম। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে।

ক্রেতারা জানান বোতল সয়াবিন বাজারে কম তবে দাম বাড়েনি।

খুচরা বিক্রেতারা আরো জানান বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন। কোন কোন কোম্পানি তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত করার আশ্বাস দেন।