প্রতীকী ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন এলাকার লিটন মিয়ার ৬ বছর বয়সি মেয়ে সাদিয়া আক্তার এবং ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া।
স্থানীয়রা জানান, সাদিয়া ও জুবায়েল বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। হঠাৎ অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে গেলে বিষয়টি চোখে পড়ে স্থানীয়দের। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ ঘটনা নিশ্চিত করেছেন।