ছবি: জাতীয় সংসদ ভবন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টা ৫৫ মিনিটে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে সংসদ থেকে বের হয়ে যান।
ওয়াকআউটের আগে তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এ কারণেই আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি।’
এর আগে একই অধিবেশনে আরও দুইবার ওয়াকআউট করে বিরোধী দল। জাতীয় সংসদের অধিবেশন শুরুর দিন ১২ মার্চ রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে প্রথমবার এবং ১ এপ্রিল দ্বিতীয়বার ওয়াকআউট করেন তারা।