ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক-এ ‘সহকারী পরিচালক (প্রকৌশল-তড়িৎ)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ৭ এপ্রিল ব্যাংকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একই বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিও জানানো হয়েছে।
লিখিত পরীক্ষায় মোট ৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৫, ১৬, ১৯ ও ২০ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিদিন সকাল ৮টা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের ৪র্থ তলায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই ইন্টারভিউ কার্ড হিসেবে ব্যবহার করতে হবে।
এছাড়া নির্ধারিত সময়েই প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। বিলম্বে উপস্থিতির কোনো কারণ গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে।
প্রার্থীদের অনলাইন আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে প্রয়োজনীয় মূল কাগজপত্র প্রদর্শন এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে চেকিং বোর্ডে।