ছবি: সংগৃহীত
সিলেটের ইংরেজি মাধ্যমের বিদ্যালয় আনন্দনিকেতন এর ২২ তম আইএএল (এ লেভেল) ও ২৫ তম আইজিসিএসই (ও লেভেল) সমাবর্তন অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়।
সমাবর্তনে ৪১ জন আইজিসিএসই ও ৩২ জন আইএএল শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবর্তনের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কুলের একাডেমিক হেড শামীম চৌধুরী, এরপর শিক্ষক, অভিবাবক ও ছাত্রছাত্রীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন স্কুলের গভর্নিং বডির সদস্য ডাঃ সাইরাস সাকিবা।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন স্কুলের এডমিনিস্ট্রেটিভ হেড ফাহমিনা নাহাস।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ জিয়াউর রহমান, পরিবেশবিদ কাসমির রেজা, শিক্ষিকা জিয়ারিন ইসলাম ও প্রভাতী দাস। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন রূপক কান্তি দত্ত ও শাহানা পারভীন।

সম্মানিত অতিথির বক্তব্যে ডাঃ সাইরাস সাকিবা বলেন, ছাত্রজীবনে অর্জিত জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগিয়ে ভালো মানুষ হতে হবে। ভালো ফলাফল এর চেয়ে ভালো মানুষ হওয়া অনেক গুরুত্বপূর্ণ। ভালো মানুষ হওয়া চর্চার বিষয়। এমনি এমনি হয়না। জীবনে অনেক কঠিন সময় আসবে। তোমাদের চ্যালেঞ্জ নিতে হবে। কখনো নিজের দেশকে ভুলবে না।
আইএএল গ্রাজুয়েট সাফাত উদ্দিন নুদার, নামিরা মাহিয়াত, সিদরাতুল মুনতাহা, মুহতাসিন ফায়সাল, রুবাবা মালিয়াথ এবং আইজি সিএসই গ্রাজুয়েট সৈয়দা লামিশা জাহিদ, প্রজ্ঞা পারমিতা ও অনিন্দ্য চৌধুরী তাদের অনুভূতি ব্যক্ত করে।
অনুষ্ঠান সঞ্চালন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাশিদা সামারা খালেদ ও মোহাম্মদ মেহের রহমান। সমাবর্তনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিদ্যালয়ে তাদের নানান স্মরণীয় মুহূর্তের স্মৃতিচারণ করে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানায়।
শিক্ষক ও অভিভাবকবৃন্দ ছাত্র-ছাত্রীদের প্রতি দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তারা চমৎকার শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
আইএএল ও আইজিসিএসই ছাত্রছাত্রীরা দু'টি ভিডিও চিত্রের মাধ্যমে তাদের স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরে। সমাবর্তনের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। হলভর্তি দর্শক তা উপভোগ করেন।
সবশেষে আইএলও আইজিসিএসই গ্রাজুয়েটদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। আইএএল গ্রাজুয়েটদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন ডাঃ সাইরাস সাকিবা।
আইজিসিএসই গ্রাজুয়েটদের মধ্যে ছিলেন- আরিয়ান আহমেদ, আবতাহি হুসাইন, আফসিন কাইয়ুম সাবা, আহমদ সাদ উদ্দিন, অনন্যা শ্রীনিধি, অনিন্দ্য চৌধুরী, আনুশকা সাহা সৃষ্টি, আনজারা রেজা চৌধুরী, আজমলাহ মুসাররাত চৌধুরী, দ্বৈপায়ন দাস, ফারহান রশিদ জামি, ইসমত রহমান, লাবিবা রহমান, মানহা কবির, মারিয়া নাইলাত, মুহাম্মদ ইত্তেহাদ আহমদ, মুহাম্মদ নায়েল ইয়াকুব, মিথিলা দে, মোহাম্মদ মাহদী হাসান, মুনতাহা রেজা, নামিরা মাহদিয়াত চৌধুরী, প্রিয়ন্তী দাস, প্রগ্গা পারোমিতা সেন, রিদা মানহা চৌধুরী, রুয়াদ রেজা চৌধুরী, সাবিহা মাহবুব, সাদীব বিন মোঃ মইজ চৌধুরী, সানজিদা উদ্দিন, শাদমান আহমেদ, শাহাত সামিন মজুমদার, সিন্দিদ রেজা, সারেকুম মোহাম্মদ উজায়ের, সৃজিত এন্দ, সুচিস্মিতা রায় রাইকা, সৈয়দা লামিশা জাহিদ, সিলান বিন আমিন, তাজরিন চৌধুরী, ওয়াফিয়া তহুরা ওয়ারিসা, ওয়ার্ধা কবির তনুষা, জারিন আনজুম রহমান ও জারতাজ হাসান জাইমা।
আইএএল গ্রাজুয়েটদের মধ্যে ছিলেন- আফিফ মাসরুর হোসেন, অহর্নিশ রায় অভ্র, আনজুম সুন্নাহ চৌধুরী, আরিবা আফরিন চৌধুরী, আতিফাহ উনাইশা নাশিতা, আয়েশা হুমাইরা চৌধুরী, আয়শা আনজুম, চৌধুরী আহসান হা-মীম, চৌধুরী নূরনবী নাহিয়ান, দেবদ্রিতা দাস, এছহার রহমান চৌধুরী, মাহদিয়া লুবাবা ইসলাম, মোঃ আলী মনসুর নকীব, মোঃ ফারজান মোর্শেদ, মোঃ সাওয়ান আহমেদ, মিহসান বিন মঞ্জুর, মুহাম্মদ মুশতাহসিন ফয়সাল, মুমতাহিনা সারাহ, নাবিহা ওয়াসিমত, নাহিয়ান মাহজাবিন নবীহা, নামিরা মাহিয়াথ চৌধুরী, নাসিফ এফাজ চৌধুরী, নওমিহ শামস, নুবায়শা ইসলাম, রাহিয়ানা ফাতেমা চৌধুরী, রিদম প্রসাদ চৌধুরী, রুবাবা মালিয়াথ চৌধুরী, সাফাত উদ্দিন নুদের, সিদরাতুল মুনতাহা, তাসফিয়া রেজা, উমামা নাওয়ার ও জারিন সুবাহ।