ছবি: সংগৃহীত
পাকিস্তান সরকারের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদ-এ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা।
ইসলামি বিপ্লব-এর পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনা বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকের মূল লক্ষ্য হলো সংঘাতের স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা।
এ আলোচনায় আয়োজক ও মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে পাকিস্তান, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই শান্তি আলোচনা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন সবার দৃষ্টি ইসলামাবাদের আলোচনার টেবিলে- এই বৈঠক থেকে যুক্তরাষ্ট্র ও ইরান কোনো দীর্ঘস্থায়ী ও কার্যকর চুক্তিতে পৌঁছাতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব।