প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ ২১:২৫ (সোমবার)
নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন বিএনপি চেয়ারম্যান

ছবি: তারেক রহমান।

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে, সেভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এমন কোনো কাজ করে যার ফলে এলাকার শান্তি বিঘ্নিত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যেকোনো মূল্যে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে।