প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ১৪:৫৭ (শুক্রবার)
সিলেটে যে অপরাধে আ/ট/ক হলেন ৬৬ জন

সিলেটে মঙ্গলবার এবং আজ বুধবার সকাল পর্যন্ত অভিযানে ৬৬ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগরীতে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ২৪ ঘণ্টার অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও ডিবি মিলিয়ে সর্বমোট ৪২ জনকে গ্রেফতার করেছে। 

পুলিশ জানায়, এদের মধ্যে নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী, সন্দেহজনক, জুয়াড়ি এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তি রয়েছে।

নির্দিষ্টভাবে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামী ৬ জন, ওয়ারেন্টভুক্ত আসামী ৩ জন, মাদক ব্যবসায়ী ৩ জন এবং সন্দেহজনক ২ জন। জালালাবাদ থানা পুলিশের অভিযানে জুয়া আইনে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৭ জনকে মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, আজ বুধবার (১৫ এপ্রিল) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে নিয়মিত মামলার আসামী ৩ জন, ওয়ারেন্টভুক্ত আসামী ২ জন, মাদকসেবী ৭ জন, সন্দেহজনক ১১ জন এবং ছিনতাইকারী ১ জন। মোগলাবাজার থানা পুলিশ ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।