প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ১৭:০০ (শুক্রবার)
সিলেটে 'মেয়রের বাড়ি'র সামনে মিললো চু/রি যাওয়া মোটরসাইকেল

সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, সোমবার (১৩ এপ্রিল) রাতে কোতোয়ালী মডেল থানাধীন লামাবাজার ভাতালিয়া রোডস্থ বিথিকা-এ/৫ নং বাসার সামনে মোঃ ইসরাফিল মিয়ার ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। পরবর্তীতে থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকিরের দিক নির্দেশনায় লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আক্কাস আলী ও ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের অবস্থান নির্ণয় করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন হবিবপুর সাকিনস্থ মেয়রের বাড়ির সামনে থেকে চোরাই মোটরসাইকেলসহ আসামি কামরুল হাসান (২৬) জকিগঞ্জের মমিনপুর (সয়দাবাদ) গ্রামের আব্দুল মুকিতের ছেলে। বর্তমানে তিনি নগরীর মেজরটিলা মোহাম্মদপুর আবাসাকি এলাকার সবুরের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। 

পুলিশ জানায়, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা হয়েছে। থানার রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, আসামির বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ও সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।