প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ ১৪:১৯ (শুক্রবার)
সিলেটে আজও ১শ জনকে গ্রে/ফ/তা/র করেছে পুলিশ

সিলেট নগরীতে বিভিন্ন থানার পুলিশ ও ডিবি অভিযানে নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, জুয়াড়ি, সন্দেহজনক এবং মেট্রো অধ্যাদেশভুক্ত ব্যক্তিসহ মোট ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক ব্যবসায়ী ২ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোগলাবাজার থানা পুলিশ ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এয়ারপোর্ট থানা পুলিশ ১ জন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং ডিবি পুলিশ জুয়া আইনে ২ জনকে গ্রেফতার করেছে।

অপরদিকে, আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত পৃথক অভিযানে নিয়মিত মামলার ৭ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদকসেবী ১০ জন, চোর সন্দেহে ১ জন, সন্দেহজনক ৩৮ জন, ছিনতাইকারী ১ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে।