সিলেট নগরীতে পুলিশের ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৪৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে এবং ৭৪টি গাড়ি আটক করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, মামলা প্রদানকৃত যানবাহনের মধ্যে ছিল ২টি ট্রাক, ১২টি সিএনজি, ২৫টি মোটরসাইকেল, ৪টি প্রাইভেট কার এবং ৫টি অন্যান্য যানবাহন। এছাড়া অভিযানকালে ৭৪টি গাড়ি জব্দ করা হয়েছে, যার মধ্যে ১টি ট্রাক, ২টি প্রাইভেট কার, ১৪টি সিএনজি, ৪৫টি মোটরসাইকেল এবং ১২টি অন্যান্য যানবাহন রয়েছে।
পুলিশ বলছে, এ ধরনের অভিযান নগরীতে যানবাহনের আইনগত নিয়মকানুন রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিচালনা করা হবে।