ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি শুক্রবার (১৭ এপ্রিল) এক সরকারি সফরে সিলেটে আসছেন।
সফরসূচি অনুযায়ী, তিনি সিলেট নগরীর ঈদগাহ গেইট জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
বিকেল সাড়ে ৪টায় লাক্কাতুরা গলফ ক্লাব প্রাঙ্গণে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। পরে বিকেল ৫টায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চা বাগানের শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে ওইদিনই তিনি ঢাকায় ফিরে যাবেন।