খুলনা রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে রেলওয়ে পুলিশ কনস্টেবল সম্রাট বিশ্বাস আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) ভোরে সোনাডাঙ্গা এলাকায় জেলা রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগারে (ম্যাগাজিন গার্ড) এ ঘটনা ঘটে।
খবর পেয়ে খুলনা রেলওয়ে ও সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজের রাইফেলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।
জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশে কর্মরত।
তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।