প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ ১৪:৪৬ (শনিবার)
সিলেটে যে অপরাধে ২ জনকে ধরলো র‌্যাব

সিলেটের গোয়াইনঘাট থেকে ২ জনকে আটক করেছে র‌্যাব-৯ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২৬ বোতল ইসকফ সিরাপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার (১৭ এপ্রিল) সোনাটিলা এলাকায় এই অভিযান চালানো হয়। 

র‌্যাব-৯ জানায়, তারা জৈন্তাপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে যে, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করলে দুই জনকে আটক করা হয়। আটককৃতরা তাদের হেফাজতে মাদকদ্রব্য রাখার কথা স্বীকার করে।

পরিদর্শনকালে তাদের হেফাজত থেকে ২৬ বোতল ইসকফ সিরাপ জব্দ করা হয়। আটককৃতরা হলেন- গোয়াইনঘাট থানার রসুলপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. আল আমি (২৪) এবং একই গ্রামের মৃত শাহীন মিয়ার ছেলে মো. সাকিব খান (২৬)

র‌্যাব জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করছিল। জব্দকৃত আলামতসহ আটককৃতদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।