প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ ২০:১০ (রবিবার)
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের তৃণমূল দায়িত্বশীল সভা

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে ‘জাতীয় নির্বাচন পরবর্তী তৃণমূল দায়িত্বশীল সভা’ শুক্রবার ( ১৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর কেমুসাস হলে অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত, গতিশীল এবং তৃণমূল পর্যায়ে কার্যকর করার লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকি।

তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও আন্দোলনের ধারাকে আরও বেগবান করার আহ্বান জানান। তিনি বলেন, ‘তৃণমূল সংগঠনকে শক্তিশালী না করলে কোনো আন্দোলনই সফল করা সম্ভব নয়। তাই প্রতিটি দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘শরিয়াহ ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ নযীর আহমদ, সাবেক সিলেট জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, মহানগর সহ-সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা আসআদ উদ্দিন, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মুহা. রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রভাষক বোরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি জাকির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি যাকাওয়াত হোসাইন চৌধুরী পাশা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালি থানা সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা সভাপতি আলহাজ্ব রুহুল আলম, শাহপরান রাহঃ থানা সভাপতি কে এম ফখরুল ইসলাম, জালালাবাদ থানা সভাপতি মোঃ আব্দুল জাহের, সদর উপজেলা সহ-সভাপতি প্রভাষক মুহা. আফজাল সাদিক, বিমানবন্দর থানা সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ প্রমুখ। 

তৃণমূল দায়িত্বশীল সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, দফতর সম্পাদক জাবেদ আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মহিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট শামসুল আলম চৌধুরী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ ইব্রাহিম আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল বারী, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম চৌধুরী, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা সাদিকুর রহমান, হাফেজ আল আমিন হামজা, সারোয়ার হোসাইনসহ সিলেট মহানগর শাখা আওতাধীন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়নের নির্ধারিত দায়িত্বশীলগণ।

বক্তারা বলেন, দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে আল্লাহ তায়ালার বিধান শরিয়াহকে উপেক্ষা করে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার বক্তব্য জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই শরিয়াহকে সামনে রেখে দেশের হক্কানী ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এবং সচেতন মহলের সুপরামর্শে বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছেন।

নির্বাচন পরবর্তী সময়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং জনগণের কাছে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সংগঠনের ভবিষ্যৎ শক্তি নির্ধারণ করবে।