সিলেটের বিশ্বনাথে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফারুক আহমদ (৪০) জকিগঞ্জের লোহারমহল গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আজ রোববার (১৯ এপ্রিল) সকালে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের ১নং ওয়ার্ডে গোলচন্দ বাজারে অভিযান চালানো হয়। এসময় সিলেট-টু-সুনামগঞ্জ মেইন রোডে চেক পোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ২ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক আহমদকে (৪০) কে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, ফারুক আহমদর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত আরও ১২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।