ছবি: সংগৃহীত
সিলেট নয়fবাজার মণিপুরি পাড়ায় প্রথম ওজা শগোলসেম বিনোদ স্মৃতি আন্তঃমণিপুরী কাং টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নয়াবাজার পাড়ার পঞ্চায়েত প্রধান নামব্রম কৃষ্ণমণি সিংহের সভাপতিত্বে এবং নামব্রম শংকরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন ও সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মণিপুরি কাং অ্যাসোসিয়েশনের সভাপতি য়ুম্নাম নৃপেন্দ্র সিংহ, বামসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক কেএইচ সমেন্দ্র সিংহ, সাবেক কাং খেলোয়াড় টিকেন্দ্র সিংহ, সমাজসেবী সুব্রত সিংহ ও পিয়ার উদ্দিন পিয়ার, ব্যবসায়ী মাসুম আহমদ ও আব্দুল হাফিজ দেলোয়ারসহ এলাকার সম্মানিত মুরব্বিরা।
অনুষ্ঠানে বক্তারা মণিপুরী ঐতিহ্যবাহী কাং খেলার প্রসার ও নতুন প্রজন্মের মাঝে এ খেলাকে জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
টুর্নামেন্টটির আয়োজন করে নয়াবাজার মণিপুরী পাড়া, সিলেট। সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেট মণিপুরী কাং অ্যাসোসিয়েশন (এসকা)।