বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর দলীয় অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়েছে। ঘোষিত এই তালিকায় মোট ৩৬ জন স্থান পেয়েছেন। অভিজ্ঞতার সঙ্গে নতুন মুখের সমন্বয়ে গঠিত এই তালিকায় সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে প্রতিনিধি থাকলেও সিলেট জেলার কোনো প্রার্থীর নাম নেই।
দলীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী শাম্মী আক্তার সরাসরি আসনে মনোনয়ন না পেলেও সংরক্ষিত নারী আসনে তাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের কঠিন সময়ে তার ভূমিকার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে নতুন মুখ হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, যিনি করপোরেট ও আইন অঙ্গনের সঙ্গে যুক্ত এবং বিএনপির রাজনীতিতে সক্রিয়। তিনি মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করছিলেন।
চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ৩৬ জন হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন।