ছবি: মো. মশিউর রহমান।
সরকার সিলেটসহ দেশের তিনটি বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগেও নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুনকে খুলনা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।