প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ ১৫:২৪ (বৃহস্পতিবার)
সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জের মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার হয়েছেন। 

বুধবার (২২ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি মো. লোকমান আহমেদ (৩০) কোম্পানীগঞ্জের পূর্নাচ্ছ গ্রামের আব্দুন নুরের ছেলে। তাকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‌্যাব-৯ জানিয়েছে লোকমান আহমদ ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী।