ছবি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আবাহনী ও মোহামেডানের প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ফুটবলের অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহ্যের প্রতীক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে এই ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যা দুঃখজনক।
শনিবার ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমান সরকার অতীতের পথে হাঁটতে চায় না। ক্লাবগুলো যেন সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ থেকে মুক্ত রাখা হবে। একই সঙ্গে আবাহনী ক্লাবের ম্যানেজমেন্টকে নতুনভাবে সাজানোর মাধ্যমে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য ইভেন্টে ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।