ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে মোট ১০৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা পরিবর্তন হতে পারে।
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি থেকে পরবর্তী পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুইটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (জন্ম: ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫ পর্যন্ত)।
বেতন:
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২,০০০–৫৩,০৬০ টাকা এবং অন্যান্য সরকারি সুবিধা।
আবেদন:
অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
৩০ মার্চ থেকে ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
আবেদন ফি:
২০০ টাকা।
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।